• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান

Reporter Name / ৯৫ Time View
বুধবার, ৩ জুন, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-                                     নওগাঁর ধামইরহাট উপজেলার কোকিল শল্পী বাজার এলাকার কৃষক মোঃ ইউনুছুর রহমানের দুটি গাভী বজ্রপাতে মারা গেছে। বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোকিল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ ইউনুছার রহমান তার বাড়ির পাশের উঠানে দুটি গাভী বেঁধে রেখেছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে গাভী দুটি ঘটনাস্থলেই মারা যায়। এতে কৃষক ইউনুছুর রহমানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষক দাবী করেন।
এলাকাবাসী জানান, বজ্রপাতের কারণে গবাদিপশুর মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটছে, যা কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ ইউনুছুর রহমান এ ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। ধামইরহাট উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে নির্ধারিত ফর্মে আবেদন করলে বরাদ্দ সাপেক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com