• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩০
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

ধামইরহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।  

মো: আবু মুছা স্বপন ধামইরহাট নওগাঁ প্রতিনিধি / ৫৭ Time View
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে জুলাই শহীদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে ও শহীদ বায়েজিদ বোস্তামির মায়ের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ-২ আসনের এমপি ইন্জিনিয়ার এনামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিষ কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মনছুর আলী, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী,  যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ঐতিহাসিক ৫আগষ্টে শহীদ বায়েজিদ বোস্তামির মা বেনুয়ারা, বায়েজিদ বোস্তামির ভাই কারিমুল ইসলাম, আহত মোঃ বাদশা  (১ চোখ অন্ধ) ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার  নায়েবে আমির মৌঃ কামরুজ্জামান জুয়েল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র-শিক্ষক-অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। শহীদ বায়েজিদ বোস্তামির মা কান্নাজড়িত কন্ঠে সন্তানের নির্মম মৃত্যুর করুন বর্ননা তুলে ধরেন।

আলোচনা অনুষ্ঠানের পূর্বে জুলাই বিপ্লবের প্রামান্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন আইসিটি অফিসার মহিউদ্দিন ভুইয়া। এছাড়াও সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতা,আবৃতি,চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com