• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

ধামইরহাটে ছয় বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

Reporter Name / ২১২ Time View
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে এ ঘটনাটি ঘটে। সন্ধ্যায় তাকে আটক করেন থানা পুলিশ। আটক আসামি মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে মইশড় এলাকার স্বজন মতিবুল ইসলাম খাবারের প্রলোভন দেখিয়ে একই এলাকার ছয় বছর বয়সী এক শিশুকে নিজ ঘরে ডেকে এনে ধর্ষণ করেন। ঘটনার পরে শিশুটি নিজ বাড়িতে পৌঁছে ফুপুকে বিষয়টি নিশ্চিত করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শিশুর রক্তপাত দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেলা হাসপাতালে রেফার্ড করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মতিবুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। তবে ধর্ষক দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান প্রতিবেদনককে বলেন, চিকিৎসকেরা প্রাথমিকভাবে শিশুটির পোষাকে ধর্ষণের আলামত পেয়েছেন, তাকে নওগা মেডিকেলে পাঠানো হয়েছে এবং আসামিকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com