• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দেশকে এগিয়ে নিতে হলে সু-শিক্ষার কোন বিকল্প নেই

Reporter Name / ১১৮ Time View
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে শিক্ষিত মানুষের অভাব নেই অভাব শুধু সুশিক্ষিত মানুষের। তাই দেশে ও জাতির উন্নয়নে কাজ করতে হলে বর্তমানে দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ভবিষ্যত প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিতি করে গড়ে তুলতে হবে। তাহলেই দেশের রাষ্ট্র থেকে গ্রাম সর্বস্তরে উন্নয়ন ঘটবে। বৃহস্পতিবার দুপুরে সাপাহার সরকারী ডিগ্রীকলেজে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কথাগুলি বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: নাজির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এসময় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সম্পাদক সারোয়ার জাহান (লাবু) সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান, অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এস,এম, শামীম আল মামুন,বাংলাবিভাগের সহযোগী অধ্যাপক মুহা, আল-হেলাল, রাজুআহম্মেদ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে কলেজ চত্বরে পুরস্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টার দিকে প্রধান অতিথি সাপাহার উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে ১৫ জন সাপাহার জবই বিল মৎস্য জীবি ও ৫জন হত দরিদ্র অসহায় বিধবা নারীর মাঝে ২০টি বকনা গরু বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com