আশাদুল হাবীব দুলু ফুলবাড়ী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বিপুল ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা-এর নির্দেশনায় সড়ক দুর্ঘটনায় আহত এক সহযোদ্ধার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ফুলবাড়ী উপজেলা ছাত্রদল।
এ সময় ছাত্রনেতা মোঃ নাজিম জয় বলেন, “আমরা ফুলবাড়ী উপজেলা ছাত্রদল সবসময় আমাদের সহযোদ্ধাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। একজন সহযোদ্ধা বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। ভবিষ্যতেও আমরা আমাদের সহযোদ্ধাদের পাশে থেকে সহযোগিতা করে যাব।”
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নন্দন সেন মিঠুন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা মোঃ নাজিম জয়সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আহত সহযোদ্ধার দ্রুত সুস্থতা কামনা করে তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন নেতৃবৃন্দ।