• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

দরিয়ানগরে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক নিহত: হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় র‌্যাবের জালে

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার / ১১০ Time View
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজারঃ    কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-৪ এর একটি যৌথ দল।

র‌্যাব-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগ এলাকার ১০২/১-ক, আজাদ মিনি মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ফরিদ কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হাই ও রাজিয়া খাতুনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১ আগস্ট ২০২৬ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদরের দরিয়ানগরে ফরিদের পরিচালিত প্যারাসেইলিং পয়েন্টে নিরাপত্তাজনিত অবহেলার অভিযোগে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উড্ডয়নের সময় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে গিয়ে ঢাকার বাসিন্দা অক্ষর সৌভিক রায় (৩১) সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থলে পর্যাপ্ত উদ্ধার ব্যবস্থা না থাকায় তাকে বিলম্বে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত ফরিদ আত্মগোপনে চলে যান।

পরে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। তদন্তের একপর্যায়ে তার অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com