• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Reporter Name / ১৮৯ Time View
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

  1. বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ

আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দুপুর ০৩:০০ ঘটিকায় রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬” শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর পাশাপাশি র‍্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাজশাহী; জনাব এ.টি.এম মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাজশাহী; জনাব সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), রাজশাহী; জানাব হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, অফিসার, ফোর্স ও অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com