এস কে জাফর আলম টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ জুন) ভোরে পরিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের ঝর্ণা চত্বর এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকার একটি দোতলা বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মজুত করে রাখা হয়েছে।
সংবাদের সত্যতা যাচাই শেষে র্যাবের একটি চৌকস দল সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালানোর চেষ্টা করলে সদস্যরা দ্রুত চারদিক ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মনছুর আলম (৪২)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকার বাসিন্দা এবং জহির আহমদের ছেলে।অভিযানে উদ্ধার করা হয়।
একটি বিদেশি তৈরি পিস্তল,একটি খালি ম্যাগাজিন,দুই রাউন্ড পিস্তলের গুলি।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত মনছুর আলম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইন, ১৮৭৮ (The Arms Act, 1878) এর ১৯(ক) ও ১৯(ফ) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাবের বক্তব্য- র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে গোয়েন্