• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতি, দ্রুত উদ্ধারের আহ্বান

এস,কে জাফর আলম টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি / ৭২ Time View
শনিবার, ১১ জুলাই, ২০২৬

এস,কে জাফর আলম টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর নাইট্যংপাড়া এলাকায় পাহাড় থেকে পড়ে একটি বিশাল আকৃতির বন্য হাতি গুরুতর আহত হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিটি পাহাড়ি এলাকা থেকে নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। বর্তমানে এটি চলাচলে অক্ষম অবস্থায় রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বন্য হাতি বাংলাদেশের মূল্যবান বন্যপ্রাণী এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সংশ্লিষ্ট বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও উদ্ধারকারী কর্তৃপক্ষের প্রতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটির চিকিৎসা ও নিরাপদ উদ্ধারের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ যেন আতঙ্কিত না হন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে আহত হাতিটিকে বিরক্ত না করেন। অপ্রয়োজনীয় ভিড় বা উসকানিমূলক আচরণ প্রাণীটির জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে।
প্রাণ বাঁচানো আমাদের সবার দায়িত্ব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপই পারে একটি মূল্যবান বন্য প্রাণীর জীবন রক্ষা করতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com