June 5, 2026, 5:32 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদকঃ

​গাজীপুর মহানগরীর টঙ্গীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

​গ্রেপ্তারকৃত মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি বর্তমানে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. তুহিন মিয়া ও সহকারী উপ-পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। প্রথমে মামুনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পূর্ব আরিচপুর এলাকার সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ির একটি কক্ষ থেকে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।

​রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ।

​তিনি জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকেলেই তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *