• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ঝিনাইদহ জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক সাফল্য

Reporter Name / ১৯৪ Time View
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

ঝিনাইদহ জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক সাফল্য

মোঃ আসাদুজ্জামান
বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন অপরাধ দমনে সাম্প্রতিক সময়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যবৃন্দ দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোট ৮৬ টি মোবাইল ফোন উদ্ধার করেছেন। এছাড়াও, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৯০,০০৫ টাকা নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। সাইবার অপরাধ দমনে পুলিশ প্রযুক্তির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারকদের শনাক্ত করতে ঝিনাইদহ জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ধারাবাহিকভাবে বিশেষ সক্ষমতা প্রদর্শন করে যাচ্ছে।

অতীতের ন্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা ফেসবুক ক্লোন আইডি, অনলাইন জুয়া, সাইবার বুলিং, স্ক্যামিং, হ্যাকিং, টিকটক ও টেলিগ্রাম সংক্রান্ত ইত্যাদি প্রতারণা মূলক অপরাধ দমনে বিশেষ নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে স্কুল–কলেজ পড়ুয়া শিক্ষার্থী, গৃহিণী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির নারী-পুরুষকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছে।

এ-বিষয়ে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল জানান, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রতিনিয়ত জনগণের পাশে থেকে সাইবার অপরাধ দমনে কাজ করছে। কোনো প্রতারণামূলক কল বা মেসেজে প্রাপ্ত OTP, পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য শেয়ার না করার জন্য তিনি সকলকে আহ্বান জানান। ঝিনাইদহ জেলা পুলিশের এই উদ্যোগ সাইবার নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি মন্তব্য করেন।”

ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত কার্যক্রমে এ-সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোসফেকুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস্) সহ, জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com