• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি’র নেতৃবৃন্দ

Reporter Name / ১০৪ Time View
সোমবার, ১৮ মে, ২০২৬

মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. এম. এ. মজিদ-এঁর সাথে সৌজন্য সাক্ষাৎকালে আনন্দঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে পদপ্রাপ্ত তরুণ নেতৃবৃন্দ। সোমবার (১৮ মে) সকালে জেলা পরিষদ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে উপস্থিত হন, জেলা ছাত্রদলের ছয় সদস্য বিশিষ্ট (নবগঠিত) কমিটিতে পদপ্রাপ্ত সভাপতি মোঃ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।

সেসময়, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ-এর একান্ত সান্নিধ্যে নবগঠিত কমিটি’র নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করেন। এক পর্যায়ে, হাস্যোজ্জ্বল পরিবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান-এঁর হাতকে শক্তিশালী করে রাষ্ট্র কাঠামো মেরামতে ঘোষিত ৩১-দফা বাস্তবায়ন, বিভিন্ন অপকর্ম প্রতিরোধ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা বিএনপি’র সকল দিক নির্দেশনা মেনে অতীতের ন্যায় জেলা ছাত্রদলের সকল ইউনিটকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা ছাত্রদলের এই নেতৃবৃন্দ।

সেসময়, বিগত সরকারের আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এসকল নেতৃবৃন্দের ত্যাগ-তিতিক্ষা’র কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ।

জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা সদর ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিব আহমেদ, সরকারি কেশবচন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আলী, ঝিনাইদহ কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব হোসাইন, সাধারণ সম্পাদক হোসেন আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সাল সামি সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com