• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার, ১ নারী আটক

Reporter Name / ১৯২ Time View
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

মিথুন শিকদার, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিনাকুণ্ডু থেকে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, নগদ ২১ হাজার ৪ শত টাকা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে র‍্যাব।

বুধবার ( ২৮ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে হরিনাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ-ঘটনায় মোঃ হোসেন নামে এক ব্যক্তি পলাতক রয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য (গাঁজা) রয়েছে এমন তথ্যপ্রাপ্ত হয়ে হরিনাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়ায় আব্দুল আজিজের ছেলে মোঃ হোসেন এর বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এ-সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ হোসেন পালিয়ে যায়। সে-সময় ঘটনাস্থল থেকে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, একটি হোন্ডা এক্স-ব্লেড মোটরসাইকেল, নগদ ২১ হাজার ৪ শত টাকা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ হোসেনের স্ত্রী তাসলিমা আক্তারকে আটক করা হয়। পলাতক ও আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক হরিনাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, পৃথক অভিযানে ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ-বিষয়ে হরিনাকু্ণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com