• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৫
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

ঝিনাইদহে ছাত্রদলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা’র প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ ও সমাবেশ

Reporter Name / ১১০ Time View
শনিবার, ২৩ মে, ২০২৬

মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর উপরে হামলা, ডিম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের নাম জড়িয়ে দায়েরকৃত মামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। গতকাল শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করলে এই ঘটনা ঘটে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদকে প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় আসামি হয়েছেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন এবং সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আরও আট জন। এছাড়াও, এই মামলায় অজ্ঞাতনামা ১১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী ও তার দলীয় নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেসময় এনসিপি নেতা-কর্মীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এদিকে, মামলা দায়ের শেষে শুক্রবার রাতে এনসিপি নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানা ত্যাগ করার পূর্ব মুহূর্তে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এনসিপি নেতা-কর্মীদের দায়েরকৃত মামলার প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সদর থানার প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। সেসময় তারা দাবি করেন, ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। সেসময় বিক্ষোভের কারণে থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন নাসির উদ্দিন পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পরবর্তীতে, জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ নেতা-কর্মীদেরকে শান্ত করে থানার সামনে থেকে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশ পাহারায় নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্যান্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

নাসিরুদ্দিন পাটোয়ারী’র উপরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রতিবাদে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহাম্মেদ বলেন, “এই মামলাটি সম্পূর্ণ বানোয়াট, হয়রানি মূলক ও মিথ্যা মামলা। কারা অস্ত্র হাতে হামলা করেছে সেটি জনগণ দেখেছে। অনতিবিলম্বে এই উদ্দেশ্য প্রণোদিত মামলা তুলে নেয়া হোক।”

অপরদিকে, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, “নাসিরুদ্দিন পাটোয়ারী পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে সারা বাংলাদেশে একের পর এক মব সৃষ্টির নেতৃত্ব ও উস্কানি দিয়ে আসছে। তার বক্তব্য খুবই কুরুচিপূর্ণ এবং বিতর্কিত। তিনি জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি এই হামলার দায় মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের উপরেও চাপানোর নির্লজ্জ চেষ্টা করেছেন, যা খুবই দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একইসাথে, অতি দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

এবিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, “এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

ওসি আরও জানান, অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার পর এনসিপি নেতৃবৃন্দ ঝিনাইদহ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com