• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৯
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

জেলা প্রশাসকের জনবান্ধব উদ্যোগে দখলমুক্ত ও পরিবেশ বান্ধব হচ্ছে ঝিনাইদহ শহর

Reporter Name / ১৩৪ Time View
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

বিশেষ প্রতিবেদন

মিঠুন শিকদার, ঝিনাইদহ প্রতিনিধিঃ

দক্ষিণ-পশ্চিম বঙ্গের ছোট্ট জেলা ঝিনাইদহ। আর, এই ঝিনাইদহ জেলাতে সম্প্রতি প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে একের পর এক জনবান্ধব উদ্যোগ গ্রহণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ।

দীর্ঘদিন ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থান দখল করে খাচ্ছিল একটি প্রভাবশালী মহল। ফলে, অত্র জেলার সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল চরম ভোগান্তি। যোগদানের পর থেকেই শহরজুড়ে সেসব দখল উচ্ছেদে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ জনজীবনে ধীরে ধীরে ছন্দ ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রেখে চলেছেন।

ঝিনাইদহের ইতিহাসে প্রায় এক যুগ পর এমন একজন জনবান্ধব, সক্রিয় ও কার্যকর জেলা প্রশাসক পেয়ে স্বস্তি প্রকাশ করছেন ঝিনাইদহবাসী। দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের নেতৃত্বে একের পর এক জনবান্ধব উদ্যোগ ও প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, যা অত্র জেলার উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে যুগোপযোগী ভূমিকা রাখতেও শতভাগ সক্ষমতার সাক্ষ্য বহন করছে।

এদিকে, সরেজমিনে ঝিনাইদহ শহর ঘুরে দেখা যায়, শহরের ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল, শহীদ মিনার এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, ‘টি’ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও অলিগলি দখলমুক্ত করা হয়েছে। ফলে, শহরজুড়ে সাধারণ মানুষের চলাচল আগের তুলনায় অনেক বেশি সহজ ও নির্বিঘ্ন হয়েছে।

স্থানীয়দের মতে, এসব উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহ শহর ধীরে ধীরে একটি পরিকল্পিত ও মডেল শহরে রূপ নিচ্ছে।

অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি শীত মৌসুমে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমও চালু রেখেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ দায়িত্ব গ্রহণের পরপরই জেলার আদালত চত্বর, সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দালালচক্র দমন ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। একই সঙ্গে টিআর, কাবিটা, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি জোরদার করায় এসব প্রকল্পে স্বচ্ছতা বাড়ছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এছাড়াও, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা নদী পরিষ্কার অভিযান পরিচালনা, অবৈধভাবে আবাদি জমির উর্বর মাটি কেটে শ্রেণি পরিবর্তন রোধ, ইটভাটায় মাটি বিক্রি বন্ধ, সরকারি গাছ কর্তন প্রতিরোধ, সরকারি অফিসে দুর্নীতি কমানো এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করাসহ নানা ক্ষেত্রে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রশংসার দাবি রাখে।

এসব কর্মকাণ্ডের ফলে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ ইতোমধ্যে ঝিনাইদহের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। জেলার সচেতন মহলের প্রত্যাশা, তিনি ভবিষ্যতেও রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ঝিনাইদহের সার্বিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com