• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি

Reporter Name / ১৭৫ Time View
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি-
মিঠুন শিকদার।

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মচারীবৃন্দ।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন হাসপাতালের প্রধান সহকারী আব্দুস সালাম।

এ-সময় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক মোঃ ফেরদৌস হোসেন, ফার্মাসিস্ট মোঃ সানোয়ার হোসেন, ক্যাশিয়ার প্রদীব সরকারসহ নার্সিং কর্মকর্তা আরতি রায়, নার্সিং সুপারভাইজার কাকলি আক্তার, সিনিয়র স্টাফ নার্স সহ হাসপাতালের সকল কর্মচারীবৃন্দ।

এ-সময় সরকারি কর্মচারীদের দুঃখ-দুর্দশা তুলে ধরে বক্তারা বলেন,”আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাধারণ কর্মচারী। জাতীয় পে-স্কেল আমাদের ন্যায্য দাবী। ড. মুহাম্মদ ইউনুস স্যারের নেতৃত্বে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং, অনতিবিলম্বে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিন। আমরা সকল কর্মচারী আপনাদের পাশে থাকবো। আর যদি তা না হয়, তবে আমরা লাগাতার আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবো।”

বক্তারা আরও বলেন,
“১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম জাতীয় পে-স্কেল ঘোষণার পর থেকে প্রতি পাঁচ বছর পরপর ধারাবাহিক নিয়মে জাতীয় পে-স্কেল ঘোষণা হয়ে আসছে। সর্বশেষ ৮ম জাতীয় পে-স্কেল ঘোষণা করা হয় ২০১৫ সালে। দেখতে-দেখতে পেরিয়ে গেছে ১০টি বছর। যথাসময়ে ঘোষিত হয়নি নবম জাতীয় পে-স্কেল। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। এতটা সময় পেরিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিলেও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কিন্তু, বর্তমান বাজারে সবকিছুর মূল্যস্ফিতি ও জীবনযাত্রার মান ঠিক রাখতে হলে সকল ধোঁয়াশা দূর করে অতি দ্রুত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা সময়ের দাবি।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com