• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৮
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

জনসেবায় এগিয়ে শাহানুর রহমান—ইটের খোয়ায় সচল হলো কুঠিচন্দ্র খানা জেলে পাড়ার রাস্তা।

Reporter Name / ১৯৮ Time View
সোমবার, ৪ মে, ২০২৬

আসাদুল হাবিব দুলু ফুলবাড়ি উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুঠিচন্দ্র খানা জেলে পাড়ার একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। প্রায় দেড়শো গজ দৈর্ঘ্যের এই রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

এমন পরিস্থিতিতে স্থানীয় স্বনামধন্য ব্যক্তি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ শাহানুর রহমান নিজস্ব উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে এগিয়ে আসেন। তিনি এক ট্রাক্টর ইটের খোয়া দিয়ে রাস্তাটি সংস্কার করে সাময়িকভাবে হলেও জনগণের চলাচলের উপযোগী করে তোলেন। তার এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি সংস্কারে কেউ এগিয়ে না এলেও মোঃ শাহানুর রহমানের এই উদ্যোগ তাদের জন্য আশার আলো হয়ে এসেছে।

জনাব মোঃ শাহানুর রহমান জানান, “আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। এই রাস্তাটি আপাতত চলাচলের উপযোগী করা হয়েছে। আগামী নির্বাচনে এলাকাবাসী আমাকে মেম্বার হিসেবে নির্বাচিত করলে আমি এই রাস্তাটি স্থায়ীভাবে পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

তার এই উদ্যোগ ও প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে এলাকাবাসী ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com