• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৭
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

জনগণের ভালোবাসায় সিক্ত রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মোল্লা

মাইনুল ইসলাম বরিশাল / ১২৩ Time View
শনিবার, ৪ জুলাই, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১২নং রঙ্গশ্রী ইউনিয়ন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মুহাম্মদ মিজানুর রহমান মোল্লা

রাজনৈতিক জীবনে তিনি বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল,উপজেলা ছাত্রদল এবং বরিশাল বিএম কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং সহ—সাংগঠনিক সম্পাদক এবং বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন।

স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে একজন ভদ্র, সৎ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছেন।

মিজানুর রহমান মোল্লা বলেন। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম রুস্তম আলী মোল্লা রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের টানা ছয় বারের ইউপি চেয়ারম্যান ছিলেন এবং বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল জেলা বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন! আমি আমার বাবার একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে মানুষের সেবা করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং মানুষের পাশে থাকার শিক্ষা পেয়েছি। সেই আদর্শ বুকে ধারণ করেই ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি।

রঙ্গশ্রী ইউনিয়নের জনগণের প্রতি আমার আস্থা ও বিশ্বাস তারা যেভাবে আমার বাবাকে তাদের সমর্থন এবং ভালোবাসা দিয়ে তার মৃত্যুর আগপর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন তেমনি ভাবে আমার প্রতিও তাদের আস্থা ও ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন মিজানুর রহমান মোল্লা সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com