June 4, 2026, 2:27 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

ছাত্রশিবিরের উপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 রংপুর অফিস

চট্টগ্রামে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদসহ তেজগাওঁ কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কারমাইকেল কলেজ প্রাঙ্গণ থেকে মহানগর ছাত্র শিবিরের একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে নগরীর শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
মহানগর ছাত্র শিবিরের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র শিবির জেলা সভাপতি হামিদুল ইসলাম, সেক্রেটারী হানিফুর রহমান স্বাধীন, কারমাইকেল কলেজের সভাপতি মাহমুদুল হক মাসুমসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন নিষিদ্ধ ছাত্রলীগ যেভাবে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন চালিয়েছে বর্তমানে তেমনটি করছে ছাত্রদল। বিএনপিসহ ছাত্রদল এমন কর্মকান্ড অব্যহত রাখতে তাদের পরিণতিও হবে আওয়ামী লীগের মত।
বক্তারা আরও বলেন, ছাত্রদল ও বিএনপি কাদের গুপ্ত বলে। যেখানে এক সময় তাদের আন্দোলনের ব্যানার ধরার মতো মানুষ ছিল না, যেখানে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, তাদের মুখে অন্তত ‘গুপ্ত’ শব্দ মানায় না। সমাবেশে ছাত্রশিবিরের ওপর হামলাসহ সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবি জানান ছাত্রনেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *