• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৫ পালিত

Reporter Name / ৬৯১ Time View
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগেঞ্জে দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের আয়োজনে গতকাল ২৫ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে তিন ঘটিকায় নামোশংকরবাটী পলাশপুরে সমতা নারী উন্নয়ন সংস্থার নিজস্ব অফিস হলরুমে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত করে।

বাংলাদেশে  নারী নির্যাতনে বিরুদ্ধে আন্তজাতিক প্রতিবাদ দিবস ২০২৫-এর প্রতিপাদ্য হচ্ছে, নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে একসাথে লড়ি’। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বৈশাখী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী মোসাঃ সেরিনা খাতুন । প্রধান অতিথি হিসেবে ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ। স্বাগত বক্তব্য দেন, দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের ৪টি জেলার দায়িত্বপ্রাপ্ত ও সমতা নারী উন্নয়ন সংস্থা সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন । স্বাগত বক্তব্যে বলেন,১৯৮১ সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস হিসেবে পালিত হয়। ১৩ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী প্রতি চারজনের মধ্যে তিনজন নারী জীবনে কোনো একবার নিকটতম সঙ্গী দ্বারা সহিংসতার শিকার হয়েছেন। এ নির্যাতনের মধ্যে রয়েছে শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক সহিংসতা।  সরকারের কাছে দাবি, নারীর উপর যেকোন ধরনের সহিংসতা চলবে না।পাঠ্যসূচিতে নারীর প্রতি অসম্মানজনক ও বৈষম্যমূলক বিষয় এবং ভাষা ও শব্দ বাতিল করতে হবে ।  কেবলমাত্র নারীকে অধস্তন, ও পুরুষের ভোগ্যবস্তু এবং সন্তান জন্মদানের যন্ত্র হিসেবে ব্যবহার করে থাকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com