• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫
শিরোনামঃ
নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন

চট্টগ্রামে ৮০০ পিস ইয়াবাসহ ধরা পড়ল হ্নীলা মরিচ্যাঘোনার ‘সূঁড়ঙ্গবাড়ির ফায়সাল!

এস কে জাফর আলম টেকনাফ, উপজেলা প্রতিনিধি কক্সবাজার / ১১৫ Time View
সোমবার, ২৯ জুন, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ, উপজেলা প্রতিনিধি কক্সবাজারঃ টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকার ফজল করিমের ছেলে ইয়াবা ডন ফায়সাল ওরফে সূঁড়ঙ্গবাড়ির ফায়সালকে (৩৮) চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় ২ নম্বর ওয়ার্ডের উত্তরা বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইয়াবাসহ প্রশাসনের হাতে আটক হলেও সূচতুর ফায়সাল ধরাপড়ার সময় তার পূর্বে আরও মামলা থাকায় এলাকার ঠিকানা গোপন করে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকার স্থলে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়াছড়া এলাকার ভিন্ন ঠিকানা ব্যবহার করেছে।

উক্ত ফায়সাল ইতিপূর্বে ২০১৮ সালে চট্টগ্রামের মিরসরাই থানায় আটক হয়েছিল। সম্প্রতি আটকের সময় ফায়সাল ভুঁয়া ঠিকানা ব্যবহার করায় মামলা থেকে দ্রুত জামিনে বের করে আনতে তার পরিবার কলাকৌশল শুরু করেছে বলে একাধিক এলাকার নির্ভরযোগ্য সূত্র দাবী করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com