পোরশা(নওগাঁ)প্রতিনিধি: আসন্ন ঘাটনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এবারের নির্বাচনে ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু। তিনি উপজেলার বাংধারা গ্রামের (পোস্ট: বড়গ্রাম) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেন বাবু তৃণমূল রাজনীতিতে একজন সক্রিয় ও জনপ্রিয় মুখ। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তীব্র প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি ঘাটনগর ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তৎকালীন স্বৈরাচারী সরকারের নানামুখী কারচুপি ও দমন-পীড়নের কারণে সেই নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না আসলেও, তিনি মাঠ ছাড়েননি এবং জনগণের পাশে সুখে-দুঃখে সর্বদা পাশে ছিলেন।
আবুল হোসেন বাবুর এই চেয়ারম্যান প্রার্থিতার পেছনে রয়েছে এক সুদীর্ঘ পারিবারিক ও জনপ্রতিনিধিত্বের ঐতিহ্য।
তার পিতা মরহুম আলহাজ্ব বদরুজ্জামান মন্ডল অতীতে অত্যন্ত সুনামের সাথে ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, তার দাদাও ছিলেন এই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব তৈইবর রহমান মন্ডল।
দাদা ও পিতার দেখানো পথ ধরে ঘাটনগর ইউনিয়নবাসীর সেবা করতে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করতে এবার চেয়ারম্যান পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আবুল হোসেন বাবু।
এ বিষয়ে জানতে চাইলে আবুল হোসেন বাবু বলেন, “আমার দাদা এবং পিতা আজীবন এই ঘাটনগর ইউনিয়নের মানুষের সেবা করে গেছেন। তাদের আদর্শকে ধারণ করেই আমি বড় হয়েছি।
বিগত স্বৈরাচারী সরকারের আমলে নানা অত্যাচার ও নির্বাচনের নামে প্রহসনের শিকার হলেও আমি জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে আপস করিনি। আগামী নির্বাচনে ঘাটনগর ইউনিয়নবাসী যদি আমাকে সুযোগ দেন, তবে আমি এই ইউনিয়নকে একটি আধুনিক,বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”
এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য এবং বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাবুর সক্রিয় ভূমিকার কারণে সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
https://www.kaabait.com