• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গোদাগাড়ীতে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করল র‍্যাব-৫

Reporter Name / ১১১ Time View
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ

​রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকা থেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। বুধবার (৬ মে) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি-র একটি চৌকস আভিযানিক দল বুধবার রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন জোত জয়রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

​র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পারিবারিক আদালতে একটি মামলা রুজু হয়েছিল। উক্ত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই ইউসুফ আলী এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।

​প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাসী, মাদক কারবারি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com