• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধি / ১০৮ Time View
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বাণী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ বোতল নিষিদ্ধ ও অবৈধ ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদক ‘ইস্কাফ’ (ESkuf) উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সিলভার গোল্ড রঙের প্রাইভেটকার নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চম্পট দেয় দুই চিহ্নিত মাদক কারবারী।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা ও এর আশপাশে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ ডিউটিতে বের হন জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। অভিযান চলাকালে সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে পুলিশ সংবাদ পায়, গোদাগাড়ী থানাধীন জৈটাবটতলা গ্রামস্থ মোঃ মাসুদ রানার বসতবাড়ির পশ্চিমে অর্জুন গাছের সংলগ্ন পাকা রাস্তার ওপর একটি প্রাইভেটকার থামিয়ে দুই ব্যক্তি অবস্থান করছে। তাদের প্রাইভেটকারের পেছনের ডালা খোলা ছিল এবং পাশেই ছিল দুটি সাদা রঙের বড় প্লাস্টিকের বস্তা।

​খবর পাওয়ার পর ডিবি পুলিশের টিমটি সকাল ১০টা ৩০ মিনিটে লক্ষ্যস্থলে পৌঁছায়। পুলিশ পর্যবেক্ষণ করার চেষ্টা করলে কৌশলী মাদক কারবারীরা বস্তা দুটি রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায় সকাল ১০টা ৪৫ মিনিটে সিলভার গোল্ড রঙের প্রাইভেটকারটি নাচোলগামী রাস্তা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ফেলে যাওয়া দুটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘ইস্কাফ’ উদ্ধার ও জব্দ করেন।

​ঘটনাটির প্রাথমিক অনুসন্ধানে জড়িত পলাতক দুই অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে ডিবি পুলিশ। তারা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনা মসজিদ গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ রুবেল হক (২৬) এবং একই জেলার শিবগঞ্জ থানার কমলাকান্তি রাণীহাটি গ্রামের মোঃ সুভান আলীর ছেলে মোঃ কামিরুল (২৫)।

​অভিযানে উদ্ধারকৃত ৪০০ বোতল ইস্কাফ অবৈধ মাদক বিক্রয় ও চোরাচালানের উদ্দেশ্যে ঘটনাস্থলে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দ করার পাশাপাশি জড়িত পলাতক অভিযুক্ত রুবেল ও কামিরুলের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং চোরাচালানে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com