• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হলেন বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন

Reporter Name / ৫৯ Time View
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাকে।

গুরুত্বপূর্ণ এই সংসদীয় স্থায়ী কমিটিতে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের অন্তর্ভুক্তিকে কাহালু-নন্দীগ্রামের উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম, বিভিন্ন প্রকল্প, বাস্তবায়ন ও প্রশাসনিক বিষয় পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মোশারফ হোসেনের দায়িত্ব পাওয়া তাঁর নির্বাচনী এলাকার জন্যও তাৎপর্যপূর্ণ।

বিশেষ করে সড়ক, সেতু-কালভার্ট, সরকারি অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আওয়ামী লীগ সরকারের শাসনামলে মামলা, জেল-জুলুম ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন।

মোশারফ হোসেন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর কাহালু ও নন্দীগ্রাম এলাকায় শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলছেন। স্কুল-কলেজ-মাদ্রাসার উন্নয়ন, রাস্তা নির্মাণ ও সংস্কার, সেতু-কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মোশারফ হোসেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নতুন দায়িত্ব পাওয়ার ফলে এসব উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি আসবে। পাশাপাশি এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগও বাড়বে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মোশারফ হোসেনের সদস্য নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর কাহালু ও নন্দীগ্রামের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি যখন জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ একটি স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পান, তখন তাঁর নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই বেড়ে যায়। কাহালু-নন্দীগ্রামের শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা তাঁদের।

মোশারফ হোসেনের নতুন দায়িত্বকে কেন্দ্র করে স্থানীয়দের প্রত্যাশা এখন আরও বিস্তৃত। বিশেষ করে প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অবকাঠামোর উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পের মান নিশ্চিত করার বিষয়টি সামনে এসেছে।

স্থানীয়দের আশা, নতুন এই দায়িত্বকে কাজে লাগিয়ে কাহালু-নন্দীগ্রামকে শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের আরও আধুনিক ও সমৃদ্ধ এলাকায় পরিণত করতে কার্যকর ভূমিকা রাখবেন মোশারফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com