• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল

Reporter Name / ৩৩০ Time View
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের গাছা এলাকায় সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ‘গাছা থানা প্রেসক্লাব’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকেলে গাছা থানা এলাকায় এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন ও সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

​নবনির্বাচিত কমিটিতে আনিসুল ইসলাম (প্রাইম টিভি) সভাপতি এবং মোঃ সোহেল মিয়া (বাংলা নিউজ টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি (১) মোঃ রফিকুল ইসলাম (দৈনিক নতুন দিন), সহ-সভাপতি (২) মোঃ শাহাদাৎ হোসেন শাওন (দৈনিক বাস্তবতা), যুগ্ম সম্পাদক মোঃ জাহিদ হাসান জিহাদ (আমাদের সংবাদ), সাংগঠনিক সম্পাদক এস.এম. মেহেদী হাসান (দৈনিক নববাণী), সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ ভূইয়া (দৈনিক বার্তা সরণি), দপ্তর সম্পাদক শরিফ ওমর টুটুল (প্রতিদিনের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফাহিম ফরহাদ (দৈনিক নতুন সময়), এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া সিকদার (দৈনিক আলোকিত সকাল)।

​এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— টিটু কান্তি কর (বাংলা নিউজ টিভি), মাজনুন মাসুদ (দৈনিক পল্লি বাংলা), রেজাউল কবির রাজিব (যায়যায়দিন) এবং মোঃ মাসুদ রানা (জি প্লাস টিভি)।

​কমিটি গঠন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় উন্নয়ন ও জনভোগান্তির কথা তুলে ধরাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। অপসাংবাদিকতা রোধ এবং মাঠ পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষায় এই ক্লাবটি মাইলফলক হিসেবে কাজ করবে। পেশাগত মানোন্নয়নে নবগঠিত কমিটি নিয়মিত কর্মশালা ও সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com