• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০১
শিরোনামঃ
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বাকেরগঞ্জ গ্রিন লাইফ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ

গণভোটে চাবি দিয়ে দরজা খুললে সামনে দেশের সম্ভাবনাময় ভবিষ্যত …. রংপুরে অধ্যাপক আলী রীয়াজ

Reporter Name / ১৪৭ Time View
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

রংপুর অফিস

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, যে ঐক্যের মাধ্যমে দেশে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, সেই ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করতে পারি। গত ৫৪ বছরের মধ্যে এবারই ফ্যাসিবাদ দূর করে নতুন দেশ প্রতিষ্ঠার সুযোগ সকলের সামনে এসেছে। শহীদ আবু সাঈদ শিক্ষা দিয়েছে ন্যায় ও মানুষের পক্ষে থাকলে বিজয় অনিবার্য। দেশের চাবি জনগণের হাতে, গণভোটে সেই চাবি দিয়ে দরজা খুললে সামনে দেশের সম্ভাবনাময় ভবিষ্যত।
বুধবার (১৪ জানুয়ারী) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ ছাপা হয়েছে কালো কালিতে। কিন্তু এর প্রতিটি অক্ষর রক্ত দিয়ে লেখা রয়েছে। জুলাই জাতীয় সনদ কালো কালিতে ছাপা হলেও, এটি ১৪’শ মানুষের রক্ত দিয়ে লেখা হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে।
তিনি বলেন, যারা দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সেই সব মানুষের আত্মদানের দায় থেকে আমরা আপনাদের কাছে এসেছি। আমাদের প্রথম দায়িত্ব এই কথা বুকে ধারণ করা যে, এ দেশে মানুষ গুম হয়েছে, বোন ভাইয়ের জন্য অপেক্ষা করেছে, বিচার বর্হিভূত হত্যাকান্ড হয়েছে, মানুষ নিপীড়িত হয়েছে। এই ১৬ বছরের ইতিহাসে যারা নিপীড়িত হয়েছে, প্রাণ হারিয়েছে তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ তৈরী না হয়, এই কারণে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে। একটি সাম্য, ইনসাফ ভিত্তিক সমাজ তৈরী করে আমরা যেন পরবর্তীত প্রজন্মের হাতে তুলে দিতে পারি। গণভোটের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে এখন আপনাদের হ্যাঁ বলে দেশ বদলাতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি হ্যাঁ এর পক্ষে রায় দেয় তবে কোন রাজনৈতিক দলের এর বিপক্ষে অবস্থানের সুযোগ নেই।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, অতীতে দুইবার গণভোট হয়েছে। এবার জেনারেল জিয়ার সময় ও আরেকবার হুসেইন মুহম্মদ এরশাদের সময়। সেই সময় তাদের নীতি বাস্তবায়নে জনগণের আস্থা আছে কি না সে বিষয়ে গণভোট হয়েছিল। এবার সেই প্রশ্ন নেই। জুলাই জাতীয় সনদ ড. ইউনুসের নয়, কোন ব্যক্তির নয়। জুলাই জাতীয় সনদ তৈরীতে সরকার উদ্যোগ নিয়েছে ও সকল রাজনৈতিক দল মিলে আলাপ-আলোচনা করে বিভিন্ন বিষয়ে একমত বা ভিন্নমত পোষন করেছেন। আমরা ৩০টি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। তাদের কোটি কোটি সমর্থক রয়েছে। এর বাহিরে সাধারণ মানুষের মতামত গুরুত্বপূর্ণ। তাই গণভোটের আয়োজন করা হয়েছে।
কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন, কেরামতিয়া জামে মসজিদের খবিত মাওলানা বায়েজিদ হোসাইন, রংপুর মহানগর ইমাম সমিতির সভাপতি আজগর আলীসহ অন্যরা। এ সময় দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিতে আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ প্রয়োজন। বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সম্মেলনে রংপুর বিভাগের ১ হাজার ২’শ জন ইমাম-খতিব অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com