• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২৮
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

খুলনায় আদালত চত্বরে অস্ত্র মামলার আসামি রাজন ও হাসিবকে গুলি করে হত্যা

Reporter Name / ১৯৬ Time View
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

খুলনা প্রতিনিধিঃ খুলনা আদালত চত্বরে রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই হামলায় দুই আসামি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের নাম ফজলে রাব্বি রাজন ও হাসিব। তারা দুইজনই সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের কাছ থেকে জানা গেছে, নিহত আসামিরা আদালতে হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা শেষে আদালত চত্বর থেকে বেরহয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। হামলায় ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসক এবং পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটিকে পরিকল্পিত হত্যা হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুজনই স্থানীয় অপরাধ জগতে পরিচিত, এবং বিভিন্ন মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত ছিল। পুলিশ প্রশাসন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহভাজনদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আসামিরা আদালতে নিয়মিত হাজিরা দিতেন। আজ হামলার সময় তারা কোন প্রকার প্রতিরক্ষা করতে পারেননি।

এই ঘটনায় খুলনা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। স্থানীয় জনগণ নিরাপত্তা বাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com