June 14, 2026, 5:46 am

শিরোনাম :
সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

খবরের ফেড়িওয়ালা আদমদীঘির মোকলেছ আর নেই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

সকালের আলো ফুটলেই নিত্য নতুন খবরের পসরা নিয়ে কলিং বেল বাজাতো খবরের ফেড়িওয়ালা মোকলেছার রহমান সাখিদার। আজ সে নিজেই খবর হয়ে গেল। আর কখনও আদমদীঘির সংবাদপত্র পাঠকদের কাছে খবরের কাগজ নিয়ে সূর্যোদয়ের সাথে সাথে পৌঁছাবে না মোকলেছার রহমান। গতকাল শনিবার রাত ১২ টায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের সংবাদপত্র বিতরণকারী মোকলেছার রহমান (৬৫) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি …….রাজেউন)। মোকলেছার রহমান উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত ময়েজ সাখিদারের ছেলে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া-৩ আসনের সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার সহ রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও উপজেলার সকল সাংবাদিকবৃন্দ। রোববার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *