• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী (শামীম) নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ

Reporter Name / ১৪৩ Time View
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মোঃ রাব্বি রহমান নীলফামারী, প্রতিনিধি:                 নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী (শামীম)-কে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি জেলাবাসীর জন্য গর্বের এবং একই সঙ্গে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

একজন দক্ষ, সৎ ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি ইতোমধ্যেই সমাজে সুপরিচিত। দীর্ঘদিন ধরে আইন পেশায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে নীলফামারী জেলা পরিষদ আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা করছেন জেলার সর্বস্তরের জনগণ।
জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে তাঁর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। বিশেষ করে গ্রামীণ উন্নয়ন ও জনগণের মৌলিক সেবার মানোন্নয়নে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন—এমন প্রত্যাশা সবার।
এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী (শামীম)-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর দায়িত্বপালনে সার্বিক সফলতা কামনা করেছেন নীলফামারীবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com