• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

উখিয়ায় গ্যাস সিলিন্ডারের ভেতর লুকানো ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

Reporter Name / ১১৫ Time View
শুক্রবার, ১৫ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলামঃ কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ অভিযানে গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক ব্যক্তি হলেন শহিদুল ইসলাম বাবু (২২)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকার মৃত ফরিদ আলমের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৪ মে) সকালে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার বিআরএম-১৮ এর নিকটবর্তী উলুবনিয়া পশ্চিম পাড়া এলাকায় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে অটোরিকশায় থাকা একটি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা চারটি কার্টন উদ্ধার করা হয়। পরে কার্টনগুলো খুলে তাতে থাকা মোট ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই শহিদুল ইসলাম বাবুকে আটক করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com