• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৩
শিরোনামঃ
নন্দীগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু নিরাপদ সীমান্ত আন্দোলনে সংহতি: ‘অপহরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত টেকনাফ-উখিয়া চাই নন্দীগ্রাম থালতা মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা

ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুরে পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন

Reporter Name / ১০৭ Time View
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 রংপুর অফিস
ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নগরীর প্রবেশদ্বার মর্ডাণ মোড়ে এর উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ। এ সময় জানানো হয়, ঈদের ঘরমুখী যাত্রী এবং ঈদ পরবর্তী কর্মস্থলে যাওয়া যাত্রীদের সেবা দিতে সাব কন্ট্রোল কাজ করবে। বাসস্ট্যান্ডে চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলম পার্টিদের দৌড়াত্ম রোধে সার্বক্ষনিক পুলিশ ও র‌্যাব কাজ করে যাবে।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, প্রতি বছরের মত এ বছরেও আমরা সাব কন্ট্রোল রুমে চালু করেছি। এখানে নিয়োজিত পুলিশ সদস্যরা সার্বক্ষনিক যাত্রী সাধারণের নানা সমস্যা সমাধানে কাজ করবেন। আমি বাস মালিকদের প্রতি আহ্বান জানাবো, ঈদকে ঘিরে আপনার কোন বাসের ছাদে মানুষ পরিবহন করবেন না। এতে দূর্ঘটনার কারণে প্রতি বছর অসংখ্য মানুষ নিহত হন। এছাড়া নির্বিঘ্নে চলাচলের জন্য সড়কে কোন প্রকার যানবাহন রাখা যাবে না। ঈদকে ঘিরে মহাসড়কে থ্রি-হুইলারের চলাচল রোধে কাজ করবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com