• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২২
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

ঈদ আনন্দ ও ৮১ বছর পূর্তিকে ঘিরে ধর্মেশ^র মহেশা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলন মেলা

Reporter Name / ৪৭ Time View
সোমবার, ১ জুন, ২০২৬

 রংপুর অফিসঃ                                                       রংপুর কাউনিয়ার ঐতিহ্যবাহী ধর্মেম্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের ৮১ তম বর্ষপূর্তি উৎসব হয়েছে। প্রতিষ্ঠান প্রাঙ্গনে আট দশকে প্রতিষ্ঠানে অধ্যয়ন করা নবীন-প্রবীন প্রায় ৭ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। স্বাভাবিক জীবনের গতির ছন্দপতন ঘটিয়ে ফিরে যান কৈশোরের সোনালীর দিনের স্মৃতিতে। দিনব্যাপী আয়োজনের মধ্যে আনন্দ র‌্যালী, উন্মুক্ত আলোচনা সভা, স্মৃতিচারণ, খেলাধুলা, মুক্তমঞ্চে বিভিন্ন ব্যাচ ভিত্তিক স্মৃতিচারণ ও ফটোসেশন, বিভিন্ন স্টল প্রদর্শনী সকলকে করেছে আপ্লুত। পুরাতন বন্ধুদের পেয়ে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা দিনভর জটলা বেঁধে গল্প, খুনসুটি আর স্মৃতিচারণে মেতে উঠেন। রবিবার (৩১ মে) সকালে জাতীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন, প্রাক্তন ছাত্র, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশহার আলী। দিনভর কর্মসূচীতে বক্তব্য রাখেন, উৎসব উদযাপন পর্ষদের প্রধান সমন্বয়ক ডাঃ জামাল উদ্দিন মিন্টু, সদস্য সচিব আবুল কাশেম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম, প্রাক্তন ছাত্র সহিদার রহমানসহ অন্যরা।

১৯৭২ ব্যাচের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ৮১ বছর পূর্তি উৎসব ছিল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের উৎসব। এতে স্বতঃস্ফূর্তভাবে সকলে অংশগ্রহণ করেছে। আমরা সিনিয়র-জুনিয়র মিলে-মিশে একাকার হয়ে গেছি। এমন আয়োজন অতীব প্রয়োজন ছিল। আমি মনেকরি আয়োজন সফলভাবে বাস্তবায়ন হয়েছে।
১৯৮৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীর সহধর্মীনি রোকসানা বেগম বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার স্বামী শিক্ষা অর্জন করে আজ সমাজে প্রতিষ্ঠিত ও দেশপ্রেমিক নাগরিক হয়েছে। তার শিক্ষা প্রতিষ্ঠানে এ উৎসবে যোগদিতে পেরে অনেক ভাল লাগছে। উৎসবের আহ্বায়কসহ পুরো টিম অনেক পরিশ্রম করে আয়োজনকে সুন্দর ও সার্থক করেছে। এমন আয়োজন অব্যহত থাকুক এই প্রত্যাশা করছি। অনুষ্ঠান শেষে স্থানীয় ও জাতীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com