• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ইয়াবাসহ নোয়াখালীতে মাদক কারবারি আটক

Reporter Name / ১১৩ Time View
রবিবার, ১৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন লক্ষ্মীনারায়নপুর এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ মোঃ বেলায়েত (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুধারাম মডেল থানার লক্ষ্মীনারায়নপুর (সুজা মিয়া সেরাং বাড়ি) এলাকার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত আসামির নিজ দখলীয় দক্ষিণমুখী টিনের ছাউনী ও টিনের বেড়াযুক্ত বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামি মোঃ বেলায়েত (৫৫), পিতা-মৃত মোঃ আবুল হেসেন, মাতা-হোসনে আরা বেগম। তিনি একই এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযানকালে তার কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১৮০ পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৭ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com