তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহীঃ উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের উপচে পড়া ভালোবাসায় সিক্ত হয়ে উদযাপিত হলো আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোস্তাক আহমেদ বিল্টুর জন্মদিন। এ উপলক্ষে গতকাল রাতে তাঁর বাসভবন ও দলীয় কার্যালয়ে কেক কাটা এবং দোয়ার আয়োজন করা হয়।অনুষ্ঠানে আড়ানী পৌরসভা ও চারঘাট-বাঘা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। নেতাকর্মীরা মোস্তাক আহমেদ বিল্টুর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং রাজনৈতিক সাফল্য কামনা করেন।জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হয়ে মোস্তাক আহমেদ বিল্টু উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আপনাদের এই ভালোবাসা আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আগামী দিনে আড়ানী পৌরসভার মানুষের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।"অনুষ্ঠান শেষে দলের ঐক্য ও সমৃদ্ধি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়