• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্যের প্রতিবাদে দুমকিতে বিএনপির সংবাদ সম্মেলন

Reporter Name / ২৬৬ Time View
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ওবায়দুর রহমান, দুমকী (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধিঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দুমকী উপজেলা বিএনপি। শনিবার সন্ধ্যা ৭ টায় পবিপ্রবি মেইন গেট সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদার এবং সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু স্বাক্ষরিত এক লিখিত বক্তব্য পাঠ করেন মতিউর রহমান দিপু। তিনি অভিযোগ করে বলেন, গত ২৭নভেম্বর পটুয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে অসত্য, বানোয়াট ও বিভ্রান্তমূলক বক্তব্য প্রদান করা হয়েছে। আলতাফ হোসেন চৌধুরী বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২৫ টি মিথ্যা মামলা মাথায় নিয়ে ১৬ বছর নেতাকর্মীদের পাশে ছিলেন। তার পটুয়াখালীস্থ বাসভবনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী অসংখ্য বার হামলা করেছে।তিনি ১/১১ এর সময় বড় পুকুরিয়া সংক্রান্ত মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ ১৯ মাস এবং ২০২৪ সালে প্রহসনের নির্বাচনের পূর্ববর্তী সময়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাড়ে ৫মাস কারাগারে ছিলেন। বিগত সরকারের সময় তিনি বিভিন্ন মিথ্যা মামলায় ৮০০বারের অধিক সময় তিনি আদালতে হাজিরা দিয়েছেন।
তিনি আরও বলেন, পটুয়াখালী-১আসনে আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে কেন্দ্র মনোনয়ন দিয়ে তৃণমূলের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের আশার প্রতিফলন ঘটেছে। পরিশেষে সবাইকে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com