• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আদমদীঘিতে মাটি খেকোদের কাছে জিম্মি এলাকাবাসী; নিরব ভূমিকায় প্রশাসন

Reporter Name / ১৪৮ Time View
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রশাসনের তৎপরতা না থাকায় অবৈধ ভাবে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা করে দিন-রাত পুকুর খনন হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন সচেতন মহলের। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত পুকুর খনন করা হলেও নির্মুল বা যথাযথ ব্যবস্থা গ্রহনে ব্যর্থ উপজেলা প্রশাসন। সকল মাটি ছাতিয়ান গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে ছাতিয়ানগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মেইন গেট দিয়ে চলাচল করে। ইট ভাটায় এবং জমি ভরাটে নিয়ে যায়। ইউনিয়ন ভূমি অফিসের আধা কিলোমিটারের মধ্যে এমন কর্মকাণ্ডের বিষয়ে ব্যাপক সমালোচনার মুখে পরেছেন উপজেলা প্রশাসন।
গত রোববার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের আধা কিলোমিটারের মধ্যে চলছে মাটি কাটার মহাউৎসব। এমন কর্মকাণ্ডের বিষয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ইউনিয়নের বাগবাড়ী গ্রাম দেখা যায় একই চিত্র মেইন রোড এবং ঘনবসতি পূর্ণ এলাকায় দিন-রাত চলছে মাটি খনন প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় মাটি ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পরেছেন এলাকাবাসী।
বালুমহল আইনে জানা যায়, এলাকায় প্রকাশে বা অনুমতি ছাড়া মাটি খনন করা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কৃষি জমির উপরিভাগ বাণিজ্যিক উদ্দেশ্যে বা আবাসিক এলাকার আশেপাশে ১ কিলোমিটারের মধ্যে অবৈধ ভাবে ড্রেজার বা ভেকু দিয়ে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, আমার সন্তান বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে কিন্তু নিয়ন্ত্রণবীহিন অবৈধ ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারনে আমার বাচ্চাকে গত ১ সপ্তাহ যাবৎ স্কুলে যেতে দেয়নি। তিনি আরও বলেন নতুন রাস্তা মাটি কাটার জন্য নষ্ট হয়ে যাচ্ছে সরকারের কোটি টাকার রাস্তা প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় নষ্ট হয়ে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মাসুমা বেগমের মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন ধরেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com