• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩১
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

আদমদীঘিতে নিখোঁজ কিশোরীর চারদিনেও সন্ধান মেলেনি

Reporter Name / ১৫৯ Time View
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রাম থেকে মোহনা আক্তার (১৪) নামের এক কিশোরী নিখোঁজ হওয়ার চার দিন পরও তার সন্ধান মেলেনি। গত রোববার (১ জানুয়ারী) বিকেলে তার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁকে আর খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরিবার সুত্রে ও গ্রামবাসী খায়রুল ইসলাম জানান, মোহনা কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। এ ঘটনায় পরের দিন সোমবার কিশোরীর বাবা শাহিদ হোসেন আদমদীঘি থানায় একটি সাধারন ডায়েরি করেন। মোহনার বাবা শাহিদ হোসেন জানান, মোহনা ঘটনার দিন বাড়িতেই ছিল। বিকেলের দিকে কোন এক সময় সে বাড়ি থেকে বের হয়ে গ্রামের পাশে খালের ধারে যায় । এরপর সন্ধা গড়িয়ে গেলেও সে আর বাড়ি ফিরে না আসলে পরিবারে সদস্যারা তাকে সন্ধান শুরু করে । অনেক রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরের দিন ও তাকে অনেক স্থানে খোঁজ করে তার সন্ধান মেলেনি। শাহিদ হোসেন আরও বলেন, তার মেয়ের বুদ্ধি একটু কম, তবে কথাবার্তা স্বাভাবিক। মেয়েকে হারিয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতংক ও শংকা বিরাজ করছে। এ ঘটনায় মোহনার বাবা আদমদীঘি থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার সাধারন ডায়েরি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটির সন্ধানে পুলিশ তৎপরতা শুরু করেছে । তিনি আরও বলেন, আশা করছি দ্রুত মেয়েটির সন্ধান মিলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com