• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

আড়ানীর আনসার ভিডিপি সদস্য আফরিন মৌ-এর গৌরবোজ্জ্বল সাফল্য: মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন।

Reporter Name / ৯৩ Time View
রবিবার, ২৪ মে, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত ‘ভিডিপি অ্যাডভান্স কোর্স (মহিলা বিশেষ)’ প্রশিক্ষণ কোর্সে অনন্য গৌরব অর্জন করেছেন রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী পৌরসভার আনসার ভিডিপি সদস্য মোছাঃ আফরিন মৌ। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই প্রশিক্ষণের সমাপনীতে চূড়ান্ত মেধা তালিকায় তিনি দ্বিতীয় (২য়) স্থান অর্জন করে বাঘা উপজেলা তথা পুরো রাজশাহী জেলাকে গৌরবান্বিত করেছেন।

সফলতার এই অনন্য শিখরে পৌঁছানো মোছাঃ আফরিন মৌ আড়ানী পৌরসভার আনসার ভিডিপির দলনেত্রী মোছাঃ জোৎস্না বেগমের সুযোগ্য কন্যা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার একাডেমীতে দেশজুড়ে নির্বাচিত ভিডিপি নারী সদস্যদের নিয়ে বিশেষায়িত এই ‘অ্যাডভান্স কোর্স’ পরিচালিত হয়। কঠোর শৃঙ্খলা, কর্মদক্ষতা ও বিভিন্ন বিষয়ের ওপর নেওয়া পরীক্ষায় নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চূড়ান্ত ফলাফলে দ্বিতীয় স্থানটি লুফে নেন আফরিন মৌ। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে কৃতী এই সদস্যের হাতে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।

মেয়ের এই অসামান্য সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে আড়ানী পৌরসভার আনসার ভিডিপি দলনেত্রী ও গর্বিত মা মোছাঃ জোৎস্না বেগম বলেন, “আমার মেয়ের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে অত্যন্ত নিষ্ঠার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। দেশের কল্যাণে ও আনসার-ভিডিপি বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে সে আগামীতেও তার এই দক্ষতার ধারা বজায় রাখবে বলে আমার বিশ্বাস।”

এদিকে আফরিন মৌ-এর এই গৌরবোজ্জ্বল সাফল্যে আড়ানী পৌরসভা আনসার ভিডিপি কমান্ডসহ বাঘা উপজেলার স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। আগামী দিনগুলোতে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক সেবায় তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com