• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

আওয়ামী লীগের রোষানলে থমকে থাকলেও, গত দেড় বছরে রাজাপুরে উন্নয়নের জোয়ার এনেছেন ইউপি সদস্য আব্দুস সালাম খান

Reporter Name / ১২৩ Time View
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও সাবেক সফল বিএনপি নেতা মো: আব্দুস সালাম খান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

​আজ বুধবার রাজাপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই ফরম সংগ্রহ করেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ তাকে স্বাগত জানাতে উপস্থিত হন।
​জনপ্রিয় এই নেতা বিগত নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে মেম্বার নির্বাচিত হলেও স্বৈরাচারী আওয়ামী লীগের দমনপীড়ন ও অসহযোগিতার কারণে দীর্ঘদিন এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি। তবে গত ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর গত দেড় বছরে নিজ উদ্যোগে ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন বলে জানান এলাকাবাসী।
​ফরম সংগ্রহের পর স্থানীয় সংবাদকর্মীদের সাথে আলাপকালে আব্দুস সালাম খান বলেন, “আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে নানা প্রতিবন্ধকতা তৈরি করে আমার ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ আটকে রাখা হয়েছিল। কিন্তু গত দেড় বছরে আমি জনগণের পাশে থেকে রাস্তাঘাটসহ বিভিন্ন অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত বাস্তবায়ন করে যাচ্ছি। আগামীতে জনগণের ভোটাধিকার ও ভালোবাসায় বিজয়ী হয়ে বাকি থাকা সকল উন্নয়ন কাজ শতভাগ সম্পন্ন করব ইনশাআল্লাহ।”
​তিনি আরও বলেন, “আমার নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে আমার অবস্থান অত্যন্ত কঠোর। যুবসমাজকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। মাদক এবং সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে আমার ওয়ার্ডকে একটি শান্তিময় ও আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।”
​আব্দুস সালাম খানের এই পদক্ষেপে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে অভূতপূর্ব আনন্দ লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সব ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ তার সততা ও কর্মতৎপরতার মূল্যায়ন আগামী নির্বাচনেও করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com