• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

অস্ত্র ও গুলিসহ যশোরের যুবক আটক

Reporter Name / ১৮৫ Time View
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

মতিন গাজীঃ-

যশোরের অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম রাকিবুল সরদার (২৭)। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের নুরবাগ এলাকার বাসিন্দা এবং লুৎফর রহমানের ছেলে।শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ৩২ রাউন্ড পিস্তলের গুলি, ২৪টি শর্টগানের খালি কার্তুজ, ৯টি পিস্তলের খালি কার্তুজ, একটি শর্টগানের ব্যারেল, একটি শর্টগানের বুলেট, চারটি চাকু, একটি কুড়াল, তিনটি পাসপোর্ট, দুটি স্মার্টফোন, ১৩টি জাতীয় পরিচয়পত্র, ছয়টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড এবং ইয়াবা সেবনের তিনটি কাঠি উদ্ধার করা হয়।এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র ও গোলাবারুদ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com