June 5, 2026, 9:07 am
রাব্বি রহমান নীলফামারীঃ “ন্যায়বিচার সবার ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নীলফামারী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে এসে শেষ হয়। পরে শীল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন নীলফামারীর সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ আবুল মনসুর মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। জেলা পরিষদ প্রশাসক এ্যা: মিজানুর রহমান শামীম সভাপতিত্ব করেছেন লিগ্যাল এইড কমিটি নীলফামারী দায়রা জজ আদালত নীলফামারী ব্যারিষ্টার মাহামুদুল হক
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যাতে অর্থের অভাবে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে আসছে।
বক্তারা আরও বলেন, গরিব-দুঃখী মানুষদের মামলা পরিচালনার ব্যয়, আইনজীবী নিয়োগ, আইনি পরামর্শ এবং আদালত সংশ্লিষ্ট বিভিন্ন খরচ সরকার বহন করছে। এতে সমাজের পিছিয়ে পড়া মানুষ বিচার পাওয়ার ক্ষেত্রে নতুন আশার আলো দেখতে পাচ্ছেন।
সভায় জানানো হয়, নারী, শিশু, নির্যাতিত ব্যক্তি, প্রতিবন্ধী, বয়স্ক ও আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিরা সরকারি এ আইনি সহায়তা গ্রহণ করতে পারেন। এছাড়া জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ নম্বরে কল করেও আইনগত পরামর্শ নেওয়া যায়।
বক্তারা সাধারণ জনগণকে সরকারের এই সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন,
“অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন এটাই সরকারের লক্ষ্য।”
দিবসটি উপলক্ষে জেলার আইনজীবী, বিচার বিভাগীয় কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।