• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫
শিরোনামঃ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর বার্তা ইউএনও রুমানা আফরোজের

Reporter Name / ২২১ Time View
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ।

 

৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে আয়োজিত বিশেষ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় কর্মকর্তাদের উদ্দেশ্যে রুমানা আফরোজ বলেন,
“নির্বাচন হবে ‘সিরাতুল মুস্তাকিম’—অর্থাৎ একদম সোজা পথে। কেউ যদি মনে করেন, তিনি কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করবেন, তাহলে তার এই দায়িত্ব পালনের দরকার নেই।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা অবহেলার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনী,পুলিশ ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কর্মশালায় নির্বাচনী দায়িত্ব পালনের বিভিন্ন দিক, আইনগত বিষয়, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, সকল কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় বাকেরগঞ্জে একটি শান্তিপূর্ণ, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com