June 4, 2026, 3:03 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

অগ্নিসন্ত্রাসের নাটক সাজিয়ে বাকেরগঞ্জে বিএনপি নেতাকে ফাঁসানোর চেষ্টা

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জে অগ্নিসন্ত্রাসের নাটক সাজিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অপচেষ্টার ঘটনা ঘটেছে।

১৭ ডিসেম্বর (বুধবার) রাত প্রায় ১২টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

রাতের এ ঘটনায় পরের দিন সকাল ১০টায় নিউমার্কেট এলাকায় বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়- ‘২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শাকিল অসৎ উদ্দেশ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা করেন।’

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন- ‘বিএনপি’র ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে তাকে ফাঁসানোর
অপচেষ্টা করা হয়েছে। তিনি বলেন- ‘পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটিয়ে ফেসবুক লাইভে এসে আমার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য সহ অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়। এছাড়া নিজেরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।’

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে উল্লেখিত অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি’র আহ্বায়ক ও বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

‘এছাড়া শান্তিশৃঙ্খলা রক্ষায় যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক হোসেন মৃধা।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ‘পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক আমির হোসেন দুলাল, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিরন মোল্লা, পাদ্রীশিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সমীর হাওলাদার, ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক ইউনুস খান, সংগঠনিক সম্পাদক ফোরকান বেপারী, ২ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক প্রার্থী ও ইউপি সদস্য মিজানুর রহমান মোতালেব, ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির দফাদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *