• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২১
শিরোনামঃ
বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৭ বছরের অন্যায় অপরাধের কথা মানুষ ভুলে গেছে একবছর পাঁচ মাসের কার্যক্রমে নাসির উদ্দিন রোকন ডাকুয়া

Reporter Name / ২১৫ Time View
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

১৭ বছরের অন্যায় অপরাধের কথা মানুষ ভুলে গেছে একবছর পাঁচ মাসের কার্যক্রমে নাসির উদ্দিন রোকন ডাকুয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল -৬ বাকেরগঞ্জ আসনের হাতপাখা প্রতীকের নির্বাচনী বাকেরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড উঠান বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাকেরগঞ্জ উপজেলা সভাপতি নাসির উদ্দীন রোকন ডাকুয়া বলেন, একমাত্র আল্লাহ ভীরু শরীয় ভিত্তিক ইসলামি রাজনৈতিক দলের দাবীদার চরমোনাইর ইসলামী আন্দোলন বাংলাদেশ।

২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭ টায় বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড কাঁচা বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর সভার ১ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ইঞ্জিঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকেট প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওঃ নাসির উদ্দীন ( রোকন) ডাকুয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ পৌর শাখার সভাপতি আবদুর রাজ্জাক খান।

অনুষ্ঠিত উঠান বৈঠকে রোকন ডাকুয়া বলেন, ইসলামের আদর্শ নিয়া সন্ত্রাস মুক্ত, চাঁদা বাজ মুক্ত দেশ গড়তে ইসলামি হুকমত অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। এবং এ জন্য সবাই সঠিক প্রার্থী বাছাই করে আসন্ন জাতীয় নির্বাচনের ভোট দিতে হবে।

ভোটারদের উদেশ্য তিনি বলেন, ইসলামী নিয়মানুযায়ী শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হলে, দেশের আপামর সর্ব শ্রেনী ও পেশার মানুষ শান্তিতে থাকবে। তাই তিনি পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেশের একমাত্র ইসলামী দল দাবী করে সবাইকে হাত পাখা মার্কায় ভোটদিতে বলেন।

উল্লেখ বরিশাল ৬( বাকেরগঞ্জ) আসনে এবার ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম ( শায়েখে) চরমোনাই নিজে প্রার্থী হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com