• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

হরিণাকুণ্ডুতে ৮নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নববর্ষ উদযাপন

Reporter Name / ১২৯ Time View
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের একান্ত পৃষ্ঠপোষকতা ও বিশেষ উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় ১লা বৈশাখ ও বাংলা নতুন বছর উদযাপন উপলক্ষ্যে, ৮নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম সহ সেলিম রেজা ও শামীম মেম্বর তাদের দলীয় নেতা-কর্মী ও কোমলমতি শিশুদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত সকলকে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালী বের হয়। র‍্যালীতে কোমলপ্রাণ শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আনন্দ উৎসবে মেতে ওঠে।

পহেলা বৈশাখ ও নববর্ষ-১৪৩৩ উপলক্ষ্যে ৮নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন,
“বাংলা নববর্ষ আমাদের ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আমরা প্রতিবারের ন্যায় এবারও দিবসটি আনন্দ মুখর পরিবেশে উদযাপন করছি। কোমলমতি শিশুরা আমাদের সাথে আনন্দ-উৎসবে মেতে উঠেছে। বাংলা নববর্ষ আমাদের হৃদয়ের স্পন্দন।”

এসময় বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন,
“আমাদের সরকার জনগণের সরকার। বিএনপি গণমানুষের দল। জনগণ ও দেশের জন্য সকল প্রকার দেশবান্ধব ও জনকল্যাণমুখী উদ্যোগ নিয়ে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। আমরা ৮নং চাঁদপুর ইউনিয়নবাসী এই দিনে নতুন করে সরকারের সকল ইতিবাচক ভাবনাকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।”

এসময়, ৮নং চাঁদপুরের বিভিন্ন স্তরের মানুষ নববর্ষ উদযাপনে মেতে ওঠেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com