• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২২
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name / ১৮৬ Time View
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার বাজারে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্ন য়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে নতুন গতি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (০৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার “হাট বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বাজারের ব্যবসায়ীরা।

জানা গেছে, “হাট বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রায় ৫০ লাখ ৭১ হাজার ৮০৯ টাকা ব্যয়ে বাজার এলাকায় আরসিসি সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে সাপাহার উপজেলা পরিষদ।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে বাজার এলাকার সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। আরসিসি সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হলে বাজারে যান চলাচল সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com