• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬
শিরোনামঃ
বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি নন্দীগ্রামবাসী’র হৃদয় জয় করে গেলেন এসিল্যান্ড রোহান সরকার, পদোন্নতি পেয়ে হলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল নওগাঁয় হানিট্র্যাফে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ ৪জন গ্রেফতার সাপাহারে মাদ্রাসার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ

সাপাহারে জমি নিয়ে বিরোধ,ভাংচুর, মারপিট ও ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name / ১৫২ Time View
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ ও তার ছেলেকে মারপিট করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার পর বাড়িতে ঢুকে গরু বিক্রির ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে বলে থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার পাতাড়ী ইউনিয়নের করমুডাঙ্গা গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— করমুডাঙ্গা গ্রামের মোঃ হারেজ আলী (৭০) ও তার ছেলে মোঃ এমদাদুল হক (৩০)। বর্তমানে হারেজ আলী সাপাহার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারেজ আলীর ক্রয়কৃত জমি নিয়ে প্রতিবেশী একটি পক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কয়েকদিন ধরে প্রতিপক্ষরা ওই জমির মালিকানা দাবি করে আসছিল। বুধবার সকালে হারেজ আলী ও তার ছেলে জমিতে পানি দিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় লোহার রডের আঘাতে হারেজ আলীর মাথা ফেটে যায় এবং এমদাদুল হকও গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর হামলাকারীরা হারেজ আলীর বাড়িতে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তারা বাড়িতে থাকা গরু বিক্রির নগদ ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী এমদাদুল হক বলেন, “আমরা আপোষে সমাধানের কথা বললেও তারা রাজি হয়নি। উল্টো আমাদের ওপর হামলা করে আমার বাবার মাথা ফাটিয়ে দিয়েছে এবং আমাদের সারাজীবনের সঞ্চয় ১০ লক্ষ টাকা নিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com