• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৯
শিরোনামঃ
মানসিক সুস্থতা গড়তে জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার পোরশার নিতপুর প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তথ্য অধিকার আইনে নিয়োগের নথি চেয়ে আবেদন, তথ্য দিতে গড়িমসির অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

Reporter Name / ৯৪ Time View
সোমবার, ১৮ মে, ২০২৬

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের এককালীন নগদ শিক্ষা অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসেনর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি আব্দুর নূর সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় ২০৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থী উপকারভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জনকে হুইল চেয়ার, ১ জনকে স্কেস প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com