• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৫
শিরোনামঃ
বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাপাহারে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মসূচি

Reporter Name / ১৮৩ Time View
বুধবার, ২০ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলায় কোরবানির পশু যথা নিয়মে জবাই এবং চামড়া সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৯ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা রিয়াজ।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ কুমার,ডাঃ আব্দুল্লাহ আল মামুন,সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,চামড়া ব্যবসায়ী নজরুল ইসলাম, সাপাহার রেজভী ট্রেনারির মালিক আজাহার আলী, মাওলানা ইউসুফ আবদুল্লা, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আহসান হাবিব, হাফেজ মোঃ সাইফুদ্দিন, আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার মাওলানা আব্দুল ওহাব, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক, সাপাহার মডেল মসজিদের মুফতি নুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক, কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীগণ অংশ নেন।

কর্মসূচিতে কোরবানির পশু জবাইয়ে ধর্মীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি,চামড়া ছাড়ানোর সঠিক কৌশল, পচন রোধে লবণের সঠিক ব্যবহার এবং বৈজ্ঞানিক উপায়ে চামড়া সংরক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com